প্লাটফর্ম ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ আপডেট: ০১ জানুয়ারি, ২০২৬
১. একাউন্ট/প্রোফাইল ক্রিডেনশিয়ালস
- আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস, যেমন ইউজারনেম এবং পাসওয়ার্ড, একান্তই আপনার ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যক্তি বা মাধ্যমের সাথে শেয়ার করা কোনোভাবেই কাম্য নয়। অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।
- এই কোর্সগুলো সিংগেল ইউজার একাউন্টের জন্য, অর্থাৎ যিনি কিনেছেন শুধুমাত্র তার ব্যবহারের জন্য। একই বাসায় বা এলাকায় অবস্থানরত ভাই, বোন বা আত্মীয়স্বজন কেন ব্যবহার করতে পারবে না—এ ধরনের প্রশ্ন করা থেকে অনুগ্রহ করে বিরত থাকবেন।
- আপনি এই কোর্সগুলো একটি মাত্র ডিভাইস থেকে একসেস করতে পারবেন। আপনি আরেকটি ডিভাইসে লগইন করলে পূর্বের ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবেন।
- কোর্সে এনরোলমেন্টের সময় অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় আপনার দেয়া সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে আপনি যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং আমরা সেটি বুঝতে পারি, তাহলে আপনার একাউন্টে যেকোনো ধরনের সীমাবদ্ধতা দেবার অধিকার Mehedi Chemistry Academy-এর থাকবে। মনে রাখবেন, আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন কোর্স সার্টিফিকেট, জব রেকোমেন্ডেশন লেটার এবং যেকোনো ধরনের কমিউনিকেশনে আপনার দেয়া তথ্য ব্যবহৃত হবে। কোনোভাবেই এখানে কোনো ধরনের কাস্টমাইজেশন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয়। যেমন, আপনি এনরোলমেন্টের সময় যে নাম ব্যবহার করবেন সেই নামেই আপনার সার্টিফিকেট তৈরি হবে।
- আমরা আপনাকে যেকোনো ধরনের ফেক তথ্য যেমন ছদ্মনাম, ফেক ইমেইল এড্রেস, ফেক মোবাইল নাম্বার ইত্যাদি প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এরকম কিছু করা হলে কোর্স এনরোলমেন্ট রিকুয়েস্ট গ্রহণ না করা অথবা রিজেক্ট করার অধিকার Mehedi Chemistry Academy-এর থাকবে।
২. কপিরাইট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন
- Mehedi Chemistry Academy কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যেকোনো কোর্স ম্যাটেরিয়াল, যেমন ভিডিও, অডিও, ছবি অথবা যেকোনো ডকুমেন্ট, ফ্রি অথবা পেইড ডিস্ট্রিবিউশন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এরকম কিছু করা হলে এবং আমরা সেটি বুঝতে পারলে, বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার অধিকার আমরা রাখি।
- Mehedi Chemistry Academy প্লাটফর্মের প্রতিটি পেইড ভিডিও কন্টেন্টে Mehedi Chemistry Academy-এর রেজিস্টার্ড লোগো ওয়াটারমার্ক হিসেবে দেয়া থাকতে পারে। এছাড়া প্রতিটি ভিডিওতে ইউজারের ইমেইল আইডি ডায়নামিকভাবে প্রদর্শন করার অধিকার Mehedi Chemistry Academy-এর থাকবে। উক্ত ভিডিওটির মেধাস্বত্ব অধিকার সম্পূর্ণরূপে Mehedi Chemistry Academy-এর। যিনি কোর্স বা ভিডিও কিনছেন, তিনি শুধু ভিডিওটি দেখার অনুমতি পাবেন; কিন্তু সেটিতে কোনোভাবেই তার ব্যক্তিগত মেধাস্বত্ব অধিকার থাকবে না।
- Mehedi Chemistry Academy-এর কোর্স সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট Mehedi Chemistry Academy কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান বা শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। গুগল ড্রাইভ, ফেইসবুক, ইউটিউব, পেনড্রাইভ, সিডি, ডিভিডি বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করলে Mehedi Chemistry Academy কর্তৃপক্ষ বা আইনানুগ প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
৩. পেমেন্ট
- আপনি আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার পছন্দের পেমেন্ট চ্যানেল ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এর বাইরে অন্য কোনো ব্যক্তি বা ভিন্ন চ্যানেলে পেমেন্ট করে প্রতারিত হলে তার দায়ভার Mehedi Chemistry Academy নিবে না।
- সকল প্রকারের পেমেন্ট সংক্রান্ত বিষয়ের জন্য Mehedi Chemistry Academy-এর সিদ্ধান্ত চূড়ান্ত। পেমেন্ট করার পূর্বে অবশ্যই কোর্সের মূল্য এবং মাধ্যম ভালোভাবে দেখে নেবেন।
- আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে আমাদের কোনো কোর্স কিনতে চান, সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে VISA, MasterCard বা AMEX ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে আপনার কার্ডে Foreign E-commerce Purchase এবং 3D Secure অপশন চালু আছে কিনা তা আপনার লোকাল ব্যাংক কর্তৃপক্ষের সাথে যাচাই করে নিবেন।
- আপনি যদি ব্যাংক একাউন্টের মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে চান, তাহলে আমাদের সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন। সেক্ষেত্রে সার্ভিস ডেলিভারি তাৎক্ষণিক সম্ভব নাও হতে পারে, কারণ ব্যাংক কর্তৃপক্ষের সাথে ম্যানুয়ালি ভেরিফাই করতে হয়। এতে ৩-৪ দিন বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।
৪. সার্ভিস ডেলিভারি
- Mehedi Chemistry Academy প্লাটফর্মের সকল কোর্স ক্রয়ের সাথে সাথেই ইউজার এক্সেস করতে পারবেন। এক্ষেত্রে সার্ভিস ডেলিভারি টাইমলাইন সাধারণত তাৎক্ষণিক।
- আপনি যদি ব্যাংক একাউন্টের মাধ্যমে সরাসরি পেমেন্ট করেন, সেক্ষেত্রে সার্ভিস ডেলিভারি তাৎক্ষণিক সম্ভব নয়, কারণ আমাদের ম্যানুয়ালি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভেরিফাই করতে হয়। সেক্ষেত্রে ৩-৪ দিন বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লেগে যেতে পারে।
৫. সাপোর্ট
- কোর্স চলাকালীন সময়ে কোর্স-রিলেটেড সমস্যার সমাধান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে প্রদান করার অঙ্গীকার থাকছে। ডিভাইস সংক্রান্ত সমস্যার সমাধান আমরা প্রদান করতে বাধ্য থাকব না।
- আমাদের সকল সাপোর্ট সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সচল থাকবে।
- সকল সাপোর্ট প্রাইভেট ডিসকোর্ড চ্যানেলের মাধ্যমে প্রদান করা হবে। বিশেষ ক্ষেত্রে শুধু লিখিতভাবে সমাধান দেয়া সম্ভব না হলে কল, ডিসকোর্ড অডিও চ্যানেল, গুগল মিট বা অন্য কোনো লাইভ মিটিং প্লাটফর্মের মাধ্যমে সমাধান দেয়া হতে পারে।
৬. আচরণ বিধি
- কোর্সে একজন বিগিনার থেকে এক্সপার্ট পর্যন্ত সবাইকে একইভাবে মূল্যায়ন করা হবে। তাই একে অন্যকে অবশ্যই সম্মানের জায়গা নিশ্চিত করে মন্তব্য করতে হবে। কারো কোনো কার্যকলাপে যদি মনে হয় যে তিনি একজন গ্রুপ মেম্বার বা এডমিনকে অসম্মান করছেন, তাহলে Mehedi Chemistry Academy টিম তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং এক্ষেত্রে Mehedi Chemistry Academy টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- অনুগ্রহ করে Mehedi Chemistry Academy-এর সাপোর্ট চ্যাট, গ্রুপ চ্যাট, ফেইসবুক গ্রুপ পোস্ট, কমেন্ট, ফেসবুক পেজ অথবা Mehedi Chemistry Academy সম্পর্কিত যেকোনো যোগাযোগ বা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক আলাপ এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকবেন। এরকম যেকোনো কাজের জন্য আপনাকে গ্রুপ চ্যাট এবং গ্রুপ মেম্বারশিপ থেকে মিউট বা বাতিল করে দেয়া হতে পারে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় টার্মিনেট করা হতে পারে।
- গ্রুপ চ্যাট, ফেইসবুক গ্রুপ পোস্ট, কমেন্ট, ফোরাম অথবা ফেসবুক পেজে সকল প্রকার প্রমোশনাল পোস্ট এবং স্প্যামিং থেকে বিরত থাকুন। এরকম যেকোনো কাজের জন্য আপনাকে গ্রুপ চ্যাট এবং গ্রুপ মেম্বারশিপ থেকে মিউট বা বাতিল করে দেয়া হবে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় টার্মিনেট করা হতে পারে।
৭. কোর্স পলিসি
- এক কোর্স থেকে অন্য কোর্সে স্থানান্তর করা যাবে না।
- একদম নতুন খোলা বা ফেইক নেমের আইডি গ্রহণযোগ্য নয়। বিশেষ ক্ষেত্রে গার্ডিয়ানের আইডি ব্যবহার করা যেতে পারে।
- একটি আইডি দিয়ে এপ্রুভালের পর কোনোভাবেই আইডি পরিবর্তন করা যাবে না।
- কোর্স চলাকালে আপনার আইপি ট্র্যাক করা হতে পারে।
- কোনোভাবেই কোর্সের পেমেন্ট রিফান্ডেবল নয়।
- একের অধিক ডিভাইসে লগইন থাকা যাবে না।
৮. শর্তাবলী পরিবর্তন
Mehedi Chemistry Academy প্লাটফর্মের যেকোনো সেবা যদি আপনি গ্রহণ করেন, কোনো কোর্স বা কন্টেন্ট ক্রয় করেন, তাহলে ধরে নেয়া হবে আপনি উপরের শর্তাবলি মেনে নিচ্ছেন। সেই সাথে যেকোনো সময় Mehedi Chemistry Academy কর্তৃপক্ষ শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার অধিকার রাখে।
Mehedi Chemistry Academy প্লাটফর্ম ব্যবহার করে আপনি উপরের সকল শর্তাবলীতে সম্মত হচ্ছেন।